০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রাজৈরের টেকেরহাটে বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

মাদারীপুরের রাজৈর পৌরসভাস্থ টেকেরহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এতে একটি রঙের দোকানসহ কয়েকটি দোকান ও বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। (৫/১/২০২১) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে টেকেরহাট বন্দরের আবাসিক রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রঙের দোকান রেজা এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

এলাকাবাসী জানায়, রঙের দোকান রেজা এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং আবাসিক এলাকার লোক আতঙ্কগ্রস্ত ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে রাজৈর, মাদারীপুর, ভাংগা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। তবে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছেছিল। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এরই মধ্যে হার্ডওয়্যারের দোকানটি সম্পুর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়। আগুনে দোকানটির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে। রাতেই রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসার  মাহাবুব হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজৈরের টেকেরহাটে বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১