০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন, চলছে গোলাগুলি

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন ট্রাম্প সমর্থকরা অতর্কিতে হামলা চালালে এক সেখানে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়। ট্রাম্প সমর্থকরা এসময় ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া সেখানে ঘটেছে গোলাগুলির ঘটনাও।

আন্তর্জাতিক গণমাধ্যমে এ পর্যন্ত একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটনে। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জো বাইডেন। এই ঘটনাকে বিক্ষোভ নয়, সন্ত্রাসী কার্যক্রম বলেছেন তিনি।

জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার (৬ জানুয়ারি) কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। এর আগেই উগ্রপন্থি সংস্থার সদস্যসমেত ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেখানেই নির্বাচনের পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের কাছে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বক্তব্য দেওয়ার পর এই গোলযোগ দেখা দেয়। বক্তব্যে পুরনো অভিযোগ ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচন ‘চুরি করে নেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন ট্রাম্প।

সংঘর্ষের সময় ট্রাম্প সমর্থকরা ব্যারিকেড ভেঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। ক্যাপিটাল ভবনেও চলে ভাঙচুর। পুলিশ টিয়ারগ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন, চলছে গোলাগুলি

প্রকাশিত : ০৭:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১