নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়গঞ্জের ৫টি সংসদীয় আসনের চারটিতে বিএনপি জোটের মনোনীত প্রার্থীরা ধানের শীষ এবং একটিতে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির শাপলা কলি বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রæয়ারী) ভোরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এ ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলমান ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ। মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান) ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলে
নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ) আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে এ আসনটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখানে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী ছিলেন দল থেকে বহিস্কৃত সাবেক এমপি গিয়াস উদ্দিন, আরেক বহিস্কৃত নেতা শিল্পপতি শাহ আলম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারী বিএনপির আরেক সাবেক এমপি মোহাম্মদ আলী। বিএনপির ভোট ব্যাংক চারভাগে ভাগ হওয়ায় এ আসনটি হাতছাড়া হয় বিএনপির।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৬ ভোট। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৫১ শতাংশ। আবুল কালাম এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি।
ডিএস./



















