এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৬ (সদর) আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সদর আসনের ১৫১টি কেন্দ্রের সবকটিতে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোঃ আবিদুর ররহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ ছাড়া জেলার অপর ৬টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ভোট গনণা শেষে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট ও নিকটতম ৫৭ হাজার ৯৫১ ভোট, বগুড়া-২ আসনে বিজয়ী বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ৪২৪ ভোট ।
নিকটতম জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট, বগুড়া ৩ আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৫০২ ভোট ও নিকটতম জামায়াতের নূর মোহাম্মাদ ১ লাখ ১২ হাজার ২৬ ভোট, বগুড়া-৪ আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ , নিকটতম জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ ১ লাখ ৮ হাজার ৯৭৮ভোট, বগুড়া-৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মাদ সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট ও নিকটতম জামায়াতের দবিবুর রহমান ১লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট এবং বগুড়া-৭ আসনে বিএনপির মোর্শেদ মিল্টন ২লাখ ৬২ হাজার ৫০১ ভোট । জেলায় ভোট প্রদানের গড় হার প্রায় ৮০ শতাংশ।
ডিএস,.



















