০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

কমলগঞ্জে দলীয় শৃংখলা ভংগে শ্রমিক লীগ সভাপতি বহিস্কার

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ (গভঃ রেজিঃ বি-২০৯১) কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. হেলালকে দলীয় শৃংখলা ভংগের দায়ে বহিস্কার করা হয়েছে। জানা যায়, আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ালীলীগের (নৌকা) প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করেন মো. হেলাল। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় সংগঠনের সভাপতি পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক লীগ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলীর এক যুক্ত বিবৃতিতে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মো. হেলালের সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক একেএম আকলু ও যুগ্ন সম্পাদক আফিকুল ইসলাম মুহিত বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ উপজেলার স্থানে কোমলগঞ্জ জেলা লেখায় মো. হেলাল সমর্থকরা বহিষ্কারের বিষয়টি গুজব বলে মনে করছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোমলগঞ্জ জেলা লেখা নিয়ে চলছে তুমল বিতর্ক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

“সবজির বাজার চড়া” নিম্ন ও মধ্যবিত্তের বাড়িয়েছে অস্বস্তি

কমলগঞ্জে দলীয় শৃংখলা ভংগে শ্রমিক লীগ সভাপতি বহিস্কার

প্রকাশিত : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১