এবারের তৃতীয় ধাপে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মাধ্যমিক পাশের গণ্ডি পেরোতে পারেননি। অধিকাংশ প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা নির্বাচনী হলফনামায় স্বশিক্ষিত লিখেছেন। সেই সঙ্গে কেউ আবার পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তুলে ধরেছেন। এতে সচেতন নাগারিক ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম নিয়েছে।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মৌলভীবাজার নয়টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসে দেয়া প্রার্থীদের হলফনামায় এক নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পাঁচজন। এদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত রয়েছেন ৩ জন। এরা হচ্ছেন, পারভেজ আহমদ, মো. ওয়াহিদ ও শহিদ মিয়া। এছাড়া পার্থ সারথী পালের শিক্ষাগত যোগ্যতা এলএলএম ও শাশ্বত ব্রক্ষ রাণী উচ্চ মাধ্যমিক পাস। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আসমা অক্তারের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত, রুপবান বেগম- পঞ্চম, শ্যামলী সূত্রধর- অষ্টম, নাজমা বেগম ও নুরুন নাহার- উচ্চ মাধ্যমিক শ্রেণি পাস রয়েছেন।
এছাড়া দুই নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা পদে শ্যামলী দাশ পুরকায়স্থ- মাধ্যমিক ও জাহানারা বেগমের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি।
তিন নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন দুইজন। নাহিদ হোসেন তার শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণি ও মো. রুবেল আহমদ- স্বশিক্ষিত।
চার নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন, ৩ জন। এদের মধ্যে সালেহ আহমদ- অষ্টম শ্রেণি, সুমেশ দাশ স্নাতক ও সুপ্রীতী রায়- এর শিক্ষাগত যোগ্যতা বি.এ।
পাঁচ নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩ জন। এরা হচ্ছেন, ফয়সল আহমদ তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত, দেলওয়ার হোসেন- সপ্তম ও মো. আবুল কাশেম- অষ্টম শ্রেণি।
ছয় নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩ জন। এরা হচ্ছেন, জালাল আহমদ। তার শিক্ষাগত যোগ্যতা- সপ্তম। মো. শাহিন মিয়া ও শামীম আহমদের মিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত।
সাত নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩ জন। এরা হচ্ছেন, মো. লাভলু আহমদ। তার শিক্ষাগত যোগ্যতা- স্বশিক্ষিত। আনিসুজ্জামান বায়েস মাধ্যমিক ও শহিদুল ইসলাম অষ্টম শ্রেণি। এ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা পদে জিমি আক্তার, পারভিন আক্তার ও শিল্পী বেগম তিনজন প্রার্থী। তাদের দেয়া হলফনামায় শিক্ষাগতযোগ্যতা তিন জনেরই অষ্টম শ্রেণি।
আট নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩ জন। এরা হচ্ছেন, সৈয়দ সেলিম হক। তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। সাজ্জাদ আহমদ উচ্চ মাধ্যমিক ও সৈয়দ মমসাদ আহমদ পঞ্চম শ্রেণি।
এদিকে মেয়র প্রার্থী রয়েছেন ৩ জন। মো. ফজলুর রহমান তার শিক্ষাগত যোগ্যতা হলফনামায় উল্লেখ করেছেন, উচ্চ মাধ্যমিক। ওলিউর রহমান অষ্টম ও সাইফুর রহমান বাবুল শিক্ষাগত যোগ্যতা বি.কম।
মৌলভীবাজার পৌর নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে সর্ব মহলে ব্যাপক কৌতূহলের জন্ম নিয়েছে।



















