০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পিকআপের ধাক্কায় দুই নারী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাড়কোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন (৬০)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাসিবুল ইসলাম জানান, রংপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পিকআপ পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে শাহজাদপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ময় অটোভ্যানের দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পিকআপচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিকআপের ধাক্কায় দুই নারী নিহত

প্রকাশিত : ০৩:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১