২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচন কে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মেয়র প্রার্থী ও তাদের সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে পৌর এলাকার বিভিন্ন সড়ক।
নির্বাচন কে ঘিরে বৃহস্পতিবার রাত ৭ টায় বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতিক এর মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদের পক্ষে তার সমর্থক ও ভোটাররা এক বিশাল মিছিল ও পথসভা করে। এদিন বিকাল থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ নৌকা প্রার্থীর সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরসভাধীন ভানুগাছ বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে সমবেত হয়। পরে ৭ টায় নৌকার নির্বাচনী কার্যালয়ের সম্মুখ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল টি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথমে ভানুগাছ রেল স্টেশন পার্কিং মাটে ও পরবর্তীতে ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মিছবাহুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আজাদুর রহমান আজাদ, নির্বাচনী সদস্য সচিব সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মেয়র প্রার্থী জুয়েল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিফুল,সম্পাদক সাকের আলি সজীব, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.আসিদ আলি। এছাড়াও উপজেলা, পৌরসভার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















