০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ডোবায়, নিহত ২

সাতক্ষীরায় ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকলেঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত. মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের অতীঙ্কর মন্ডল।

স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস শাকদাহ এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে মাছের ঘরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, এ ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এব্যাপারে যোগাযোগ পাটকলেঘাটা থানার অফিসর ইনর্চাজ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ডোবায়, নিহত ২

প্রকাশিত : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১