২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জ মেয়র হিসাবে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১জানুয়ারী) গঠনতন্ত্রের ২২ (খ) ধারা মোতাবেক কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত স্বারক নং বা.আ.যু. ০৩১/ ২০২১ পত্রে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবম‚র্তি ক্ষুণœ করার কারণে জেলা যুবলীগ সহ-সভাপতির পদ থেকে আনোয়ার হোসেন কে বহিষ্কার করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি অনুষ্টিত পৌরসভা নির্বাচনে দলীয়(নৌকা) প্রতিক প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিস্কার করা হলো।
বহিস্কার এর বিষয়ে মৌলভীবাজার জেলা যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতির পথ চলা শুরু, দুঃসময়ে দলের হাল ছাড়িনি। এটা আমার প্রতি অবিচার করা হয়েছে, তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে তার বাহিরে আমার কিছু বলার নেই। আমার বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















