০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় কুমিরের চামড়াসহ আটক এক

বরগুনার পাথরঘাটায় ৭ফুট লম্বা একটি কুমিড়ের চামড়াসহ রিপন গোলদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে আটক করা হয়। আটক রিপন গোলদার একই এলাকার মো. নাজেম গোলদারের ছেলে।

আটকের পর রাত সাড়ে ১১টার দিকে রিপন গোলদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সুলতানা। সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে রিপন গোলদার নামের ওই ব্যক্তিকে একটি কুমিরের চামড়াসহ আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পাথরঘাটায় কুমিরের চামড়াসহ আটক এক

প্রকাশিত : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১