০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সরকার কখনো রোহিঙ্গাদের বিপদে ফেলবে না- পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১’। সোমবার সকালে রাঙ্গামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি। অনুষ্ঠানের সূচনার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদেন করেন মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি। পরে অনুষ্ঠানে ‘অ্যাডভেঞ্চার’ এর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। ভাসানচর কাজ করার বিষয়ে আন্তর্জাতিক মহলের ভালো সাড়া পাচ্ছি। সরকার এতটা অমানবিক নই যে, রোহিঙ্গাদের বিপদে ফেলবো না।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান(এনডিসি) নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি। আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি,রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মো. নূরুল আজম নিজামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি,রাজনৈতিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য প্রমূখ।

মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি আরো বলেছেন,শুধু খেলাধুলা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অ্যাডভেঞ্চার প্রিয় হতে হবে। ইচ্ছার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনটা এতদূর এগিয়ে এসেছেন। তেমনি স্বপ্নের মাধ্যমে, নিজের আত্ম প্রত্যয়, আত্মবিশ্বাস, নিজের স্বপ্ন ও ইচ্ছাকে লালন করেই নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে যেতে হবে। তবেই জীবনে সফলতা আসবে।

আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১’ আয়োজন করেছেন। এ উৎসবটি ১১-১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। তিন জেলার মধ্যে ৫০ জন ও সমতল অঞ্চল থেকে ৫০ জন সর্বমোট ১০০জন এ ইভেন্টে অংশগ্রহণ করবেন। যাদের বয়স ১৮-৩৫ তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতায় নৌ বিহার,কায়াকিং, ট্রি ট্রেইল/রোপ কোর্স,মাউন্টেইন বাইক, জিপলাইন, হাইকিং, ট্রেইল রান, ক্যানিওনিং,ট্রেজার হান্ট, টিম বিল্ডিং, টিম অ্যাক্টিভিটি,ট্রেকিং,দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারী ইভেন্টসহ থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সরকার কখনো রোহিঙ্গাদের বিপদে ফেলবে না- পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১