১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজৈরে কারেন্ট জাল বিক্রির দায়ে যুবকের কারাদন্ড

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রির দায়ে পাট্টু মিয়া (৪০) নামের এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান এ কারাদন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, জেলার রাজৈর পৌরসভাস্থ টেকেরহাট বন্দরে দন্ডিত ব্যাক্তি স্থানীয় পশ্চিম রাজৈর গ্রামের জালাল বেপারী ছেলে পাট্টু মিয়া নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রির করছিলেন। খবর পেয়ে রাজৈর উপজেলা মৎস্য অফিসার মানিক মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল সহ পাট্টু মিয়াকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে এক শুনানী শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক পাট্টু মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এদিকে জাটকা বিরোধী অভিযান চালিয়ে টেকেরহাট বাজার থেকে ২০ কেজী পরিমানের জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি সহ অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন টিম। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈরে কারেন্ট জাল বিক্রির দায়ে যুবকের কারাদন্ড

প্রকাশিত : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১