ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ২০২১-২০২২ কার্যকরি পরিষদ নির্বাচন বৃহস্পতিবার সৌহার্দ্যপূর্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম সোরাব নির্বাচিত হয়েছেন। কার্যকরি পরিষদের ১১ পদের মধ্যে বিজয়ী অন্যান্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশের আলো’র নবীনগর প্রতিনিধি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,তথ্য প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান রুবেল এবং বিনা প্রতিদ্বন্ধিতায় অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মনির হোসেন, সদস্য আবদুল হাদী, কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে নির্বাচন হয়নি।নবনির্বাচিত প্রার্থীরা ক্লাবকে ঢেলে সাজাবার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়াও জেলা প্রেসক্লাবের কমিটির সকল নেতা গণ দিনভর উপস্থিত থেকে নির্বাচন কে আরো প্রাণচান্চল করে তোলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















