মহামারীতে দীর্ঘ বিরতির পর মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এ নিয়ে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























