০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুই প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে ২৭ মার্চ

ফাইল ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। আগামী ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।

রবিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

মাসুদ বিন মোমেন বলেন, দিল্লি সফরকালে পানিবণ্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি দিল্লি সফরে যান। ৩১ জানুয়ারি সকালে দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্তে দিল্লি সফরে গিয়েছিলেন তিনি। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুই প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে ২৭ মার্চ

প্রকাশিত : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১