০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

জয়ের দেখা পেল রহমতগঞ্জ

ফাইল ছবি

পঞ্চম ম্যাচে এসে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের দেখা পেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরান ঢাকার ক্লাবটি ৩-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।

সাইফ স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়ে লিগ যাত্রা শুরু করেছিল পুরান ঢাকার ক্লাবটি। সুন্দর যাত্রা আর ধরে রাখতে পারেনি তারা। পরের তিন ম্যাচে হেরে যায় শেখ রাসেল, আবাহনী ও বসুন্ধরা কিংসের কাছে। তিনটি বড় দলের কাছে হারের পর দলটি ঘুরে দাঁড়িয়েছে উত্তর বারিধারাকে হারিয়ে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সৈয়দ গোলাম জিলানীর দলের। ৩৯ মিনিটে সুজন বিশ্বাসের গোলে ম্যাচে লিড নেয় উত্তর বারিধারা ক্লাব। ওই একবারই তারা উচ্ছ্বাস প্রকাশের সুযোগ পায়। পরের ১২ মিনিটে ৩ গোল দিয়ে ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে নেয় রহমতগঞ্জ।

বিরতির বাঁশির আগে সমতা আনেন রহমতগঞ্জের তাজিকিস্তানের ফরোয়ার্ড দিলশদ ভাসিয়েভ। বিরতির পর দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইভরি কোস্টের ক্রিস রেমি। ৫৭ মিনিটে এনামুল গোল করে নিশ্চিত করেন দলের জয়।

প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ এ উঠে আসলো রহমতগঞ্জ। চার ম্যাচে এটি উত্তর বারিধারার তৃতীয় হার। ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে আছে তারা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

জয়ের দেখা পেল রহমতগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১