০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মান্দায় মাংসের দোকানে অনিয়ম, জরিমানা; পশু ওষুধের ফার্মেসিতেও অভিযান

নওগাঁর মান্দায় মাংসে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাংসের দোকান এবং গবাদিপশুর ওষুধের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানে প্রসাদপুর বাজারের একটি মাংসের দোকানে বেশ কিছু অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় দোকানিকে সতর্কতামূলক জরিমানা করা হয় এবং চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

পরে উপজেলার গবাদিপশুর ওষুধের ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ কোনো ওষুধ পাওয়া না গেলেও কিছু ত্রুটি ও অসংগতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাংস ও গবাদিপশুর ওষুধের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিক অসন্তোষ : শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মান্দায় মাংসের দোকানে অনিয়ম, জরিমানা; পশু ওষুধের ফার্মেসিতেও অভিযান

প্রকাশিত : ০১:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬