১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সু চির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

অং সান সু চিকে গ্রেফতারের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত তাকে মুক্তি দেয়া না হলে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছে বাইডেন প্রশাসন। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির দেয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে,” বিবৃতিতে বলেন সাকি।

মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সু চি ও আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের প্রতি মিয়ানমারের জনগণের যে আকাঙ্ক্ষা, তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। সামরিক বাহিনীর উচিত এখনি তাদের ওই পদক্ষেপ থেকে সরে আসা।”

সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

গত বছরের সাধারণ নির্বাচনে করা ‘জালিয়াতির’ প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করেছে বলে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সু চির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৬:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১