০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী’র ভূমিধস বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ভূমিধস বিজয় হয়েছেন।গতকাল বৃহস্পতিবার ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। ভোটের ব্যবধান ৫৩ হাজার ৪০৬ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ২৪১। পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮২০ ও মহিলা ভোটার ২ লাখ ১২ হাজার ৪০৯। মোট ভোট কেন্দ্র ১২৪টি।

গতকাল বুধবার সকাল সাড়ে সাতটা থেকে ১২৪টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। কোন বিরতি ছাড়াই ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ১২৪ কেন্দ্রের কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি, এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী’র ভূমিধস বিজয়

প্রকাশিত : ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬