০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মেহজাবিনের রেকর্ড

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গেল কয়েক বছর তিনি জনপ্রিয়তা ও ব্যস্ততার শীর্ষে আছেন। সমসাময়িক প্রায় সব অভিনেতাদের বিপরীতে নিয়মিত কাজ করছেন তিনি। তার নাটক মানেই দর্শকদের কাছে অন্যরকম চমক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই গ্ল্যামারকন্যা নিজেকে বিভিন্ন চরিত্রে ভাঙছেন। শুধু গ্ল্যামারনির্ভর চরিত্রে তিনি সীমাবদ্ধ নেই। ইউটিউবে ভিউয়ের দৌঁড়েও এগিয়ে তার নাটক। মেহজাবিন বাংলাদেশের প্রথম অভিনেত্রী যার নাটক ইউটিউবে কোটি ভিউ’র ঘর অতিক্রম করে।
মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে তিনি এই রেকর্ড করেন। এতে তিনি অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিপরীতে। ২০১৭ সালে এই নাটকটি ইউটিউবে প্রকাশ পায়। এদিকে এই অভিনেত্রীর ঝুলিতে আছে আরো একটি রেকর্ড। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘ভাইরাল গার্ল’ নাটকটি। একদিনেই ১০ লাখ ভিউ হয় এই নাটকের। এটি নির্মাণ করেন কাজল আরেফিন অমি। ‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ স্লোগান নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। সিরিয়াস গল্প হলেও দ্রুতই আলোচিত নাটকটি। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। এতে মেহজাবিন জুটি বাঁধেন মনোজ প্রামাণিকের সঙ্গে। শুধু তাই নয়, মেহজাবিনের অন্য নাটকগুলোও ভিউয়ের দৌড়ে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মেহজাবিনের রেকর্ড

প্রকাশিত : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১