০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

গাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ উদ্বোধন

ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ পরিচালনা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ইসলামী ব্যাংক এ বুথ পরিচালনা করছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. মেজবাউল হক প্রধান অতিথি হিসেবে এ স্মার্ট বুথ উদ্বোধন করেন। উদ্বোধনে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর শাহ জিয়াউল হক, ডেপুটি ডিরেক্টর সালাহউদ্দীন মাহমুদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল হক, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম-সহ ব্যাংকের কর্মকর্তাগণ।

এই বুথে নগদ টাকা জমাকরণ, পিওএস মেশিনের মাধ্যমে পশুর দাম ও হাসিলের টাকা পরিশোধ, এটিএম সেবা, অনলাইন লেনদেন, এমক্যাশ একাউন্ট খোলা ও এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

গাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ উদ্বোধন

প্রকাশিত : ১২:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২