আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০দিন ব্যাপী চলবে ‘মুজিব চিরন্তন’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় কমিটি এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া কমিটিতে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণায়ের সচিব বা উপযুক্ত প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আকতারী মমতাজ, বিটিভির মহাপরিচালক বা উপযুক্ত প্রতিনিধি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক বা উপযুক্ত প্রতিনিধি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুরা হোসেন, কথাসাহিত্যিক আনিসুল হক, সাংবাদিক সুভাষ সিংহ রায়, বিএসএমএমইউ এর চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুজহাত চৌধুরী, নাট্যকার মাসুম রেজা এবং জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তাকে রাখা হয়েছে। এছাড়া কমিটির সহযোগী কর্মকর্তা রয়েছেন চার জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















