০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

খুব উড়ছেন পরী

আজকাল খুব উড়ছেন পরী! গেল বছরের শেষ আর চলে বছরের শুরুটা- বুঝি মনিময় ঢালিউড। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ দিয়ে গেল বছর হ্যাপি এন্ডিং করে নতুন বছরের রাজকীয় শুরুটা হলো তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ দিয়ে! এরমধ্যেই যুক্ত হলেন রাশিদ পলাশ ঐতিহাসিক ছবি ‘প্রীতিলতা’ আর ইফতেখার শুভর ‘মুখোশ’ ইউনিটে। তার সাম্প্রতিক ৪টি ছবিই যে কোনো অভিনেত্রীর জন্য ঈর্ষণীয়। সম্ভবত পরী নিজেও সেটি টের পেয়েছেন মহামারি পেরিয়ে নতুন বছরে পা ফেলে! কারণ, বিরামহীন উড়ছেন- শুটিংয়ের কাজে। অথচ তার একটাই বদনাম ছিলো- কুইন অব সিডিউল মিসিং! এসব অপবাদের দিন বুঝি ফুরালো। বদলে গেছেন পরীমনি। সংশ্লিষ্টরা বলছেন, ঢালিউডে পরীমনির চেয়ে ডেডিকেটেড অভিনেত্রী আপাতত আর একজনও নেই। যেমন টানা ১০ দিন সিলেট অঞ্চলে ‘মুখোশ’ ছবির শুটিং করে ক্লান্ত-শ্রান্ত পরী ঢুলুঢুলু চোখে ঢাকায় ফিরেছেন বুধবার। দম ফেলার সুযোগ বৃহস্পতিবার দিনটুকুই ছিলো। কারণ, গতকাল দুপুরেই ধরতে হয়েছে ফের সিলেটের উড়োজাহাজ। পরী জানান, ‘বিশ্বসুন্দরী’ মুক্তির পর বিরতিহীনভাবে চলেছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

ট্যাগ :
জনপ্রিয়

শফিকুল ইসলাম খান মিল্টন: রাজনীতিতে ৪২ বছরের পথচলা, জনসেবায় নতুন দায়িত্ব

খুব উড়ছেন পরী

প্রকাশিত : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১