প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন করোনার ভ্যাকসিন আসছে, নানাজন নানা কথা বলেছে, আমরা কিন্তু কোনো দিকে তাকাইনি। অ্যাডভান্স করে দিছি। যাতে অনুমোদন হলে আমরাই প্রথমে টিকা পাই। তাই কোনো অপপ্রচারে মনযোগ দেওয়া যাবে না।
আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই করোনাভাইরাসের সময়ে আমরা ইতিমধ্যে টিকা আমরা দেওয়া শুরু করেছি অনেক কথা শুনতে হয়। এসব কথায় কান দিলে চলে না। অনেকেই তো বলেছে বাংলাদেশে ভ্যাকসিন আসবে না। অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি।
তিনি বলেন, আমি যখন প্রথম ভ্যাকসিনের জন্য টাকা দিই, এক হাজার কোটি টাকা আলাদা রেখে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিয়েছিলাম যে যখনই ভ্যকসিন তৈরি হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই অনুমোদন দেবে, সকলের আগে যেন বাংলাদেশ পায়। এবং সেটাই আজকে প্রমাণিত সত্য।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















