০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চুল পড়া যখন বড় সমস্যা

চুল পড়া একটি স্বাভাবিক ব্যাপার। কারণ প্রতিটি চুল পড়ার সঙ্গে সঙ্গেই আবার গজায়। কিন্তু যখন চুল বেশি মাত্রায় পড়া শুরু করে তখনই এটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন কমপক্ষে ১০০ চুল পড়া স্বাভাবিক। তবে যখনই ঋতু পরিবর্তনের সময় আসে তখনই চুল একটু বেশি পড়ে। শীতের শুরুতে ও বসন্তের শুরুর দিকে আবহাওয়া পরিবর্তনের জন্য চুল পড়া বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে চুল আবার গজাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া মানসিক চাপ, বড় কোন রোগের পার্শ্বপ্রতিক্রিয়া, মাথার ত্বকে চর্মরোগ, ঘুম কম হওয়া, যথাযথ পুষ্টির অভাব, হরমোনের সমস্যা, বংশগত কারণেও চুল পড়তে পারে।
চুলের গঠনগত মূল উপাদান প্রোটিন। তাই প্রথমেই চুলের জন্য প্রোটিন জাতীয় খাবার যেমন- মাছ, দুধ, দই, মুরগির মাংস, ডিম, বাদাম ইত্যাদি খেতে হবে। পাশাপাশি প্রচুর ফলমূল ও শাক সবজি খেতে হবে। কারণ এসবে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান যা চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। যদি কোন ওষুধ সেবনের জন্য চুল পড়ে সেই ক্ষেত্রে ঐ ওষুধ বন্ধ করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

চুল পড়া যখন বড় সমস্যা

প্রকাশিত : ১২:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১