০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

২০২৪ এর নির্বাচনেও রিপাবলিকানদের মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির বেশিরভাগ সমর্থকের কাছে এখনও ট্রাম্পই সবচেয়ে যোগ্য নেতা। সম্প্রতি পলিটিকো ও মর্নিং কনসাল্টের এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পরপরই দল ত্যাগ করেন হাজার হাজার রিপাবলিকান নেতাকর্মী। অন্য জরিপগুলোতে বেশিরভাগ মার্কিনি ট্রাম্পকে রাজনীতি থেকে নির্বাসিত করার পক্ষে মত দিয়েছেন।

তবে মঙ্গলবার প্রকাশিত পলিটিকো-মর্নিং কনসাল্টের জরিপের ফলাফল বলছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ৫৯ শতাংশ জানিয়েছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। অথচ ক্যাপিটল দাঙ্গার পরপরই করা জরিপে এর হার ছিল অন্তত ১৮ পয়েন্ট কম।

পলিটিকো-মর্নিং কনসাল্ট জানিয়েছে, ৫৪ শতাংশ রিপাবলিকান ভোটার বলেছেন, তারা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ধনকুবের ট্রাম্পের পাশেই থাকবেন।

পলিটিকো-মর্নিং কনসাল্টের হিসাবে, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকানদের দ্বিতীয় পছন্দ পেন্স। তার পক্ষে ভোট দিয়েছেন ১২ শতাংশ মানুষ। ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, রিপাবলিকানদের বিবেচনায় রয়েছেন তার ছেলে ট্রাম্প জুনিয়রও। এক্ষেত্রে ট্রাম্পপুত্রের পক্ষে সমর্থন দিয়েছেন ছয় শতাংশ রিপাবলিকান ভোটার। অবশ্য একই পরিমাণ সর্মথন রয়েছে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর এবং জাতিসংঘের দূত নিকি হ্যালিরও।

সূত্র: দ্যা গার্ডিয়ান

ট্যাগ :
জনপ্রিয়

২০২৪ এর নির্বাচনেও রিপাবলিকানদের মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১