০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ফের নানা হলেন ডিপজল

দ্বিতীয় সন্তানের মা হলেন দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। বিজনেস বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন ওলিজা। এদিকে, ওলিজা খুশির খবরটি তার ফেসবুকেও শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেনÑ‘আলহামদুলিল্লাহ! একটি বাচ্চা মেয়ে পেয়ে ধন্য! ওলিজা তার কন্যার নাম রেখেছেন ওরাহ রহমান ওজ। প্রথম নাতনির মুখ দেখে ডিপজল দারুণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ওলিজা। ২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। ২০১৯ সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি। মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।

ট্যাগ :

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

ফের নানা হলেন ডিপজল

প্রকাশিত : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১