০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ফের হরতালের ডাক কাদের মির্জার

কোম্পানীগঞ্জে ফের হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার এবং কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তােরর দাবিতে এই হরতালের ডাক দেন তিনি।

একই দাবিতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার সামনে নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন কাদের মির্জা।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুন কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলায় হরতাল ডেকে প্রত্যাহার করেছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছিলেন।

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

ফের হরতালের ডাক কাদের মির্জার

প্রকাশিত : ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১