টানা জয়ের পথে হঠাৎ ছন্দ পতন অ্যাতলেটিকো মাদ্রিদের। শেষ তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচেই পয়েন্ট হারিয়েছে তারা। কিছুদিন আগে সেল্টা ভিগোর বিপক্ষে ড্রয়ের পর আজ রাতে লেভান্তের বিপক্ষেও ড্র করেছে তারা।
লেভান্তের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে এনিস বার্দি এগিয়ে দেন স্বাগতিকদের। ২০ মিনিট পরই লড়েন্তে গোল করে সমতায় ফেরান অ্যাতলেটিকোকে।
কিন্তু ম্যাচের বাকি সময়ের পুরোটাতেই অনেক চেষ্টা করেও কোন দলই গোলের দেখা না পেলে ম্যাচটি ড্র হয়।
অবশ্য এই ড্রয়ের পরও এক ম্যাচ কম খেলে রিয়ালের থেকে ৬ পয়েন্ট এগিয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।


























