০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাইডেন ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে মিসরকে

মিসরে ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। মিসরীয় নৌবাহিনী নিজস্ব উপকূল ও লোহিত সাগরের আশপাশে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য এসব মিসাইল কিনতে চায় দেশটি।

মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র মিসরের কাছে ১৬৮টি মিসাইল বিক্রি করবে। রেথনের তৈরি রোলিং এয়ারফ্রেম মিসাইলগুলোর দাম পড়বে মোট ১৯৭ মিলিয়ন ডলার।

মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, তারা মিসাইল বিক্রির এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিষয়টি শিগগিরই কংগ্রেসে পর্যালোচনা করা হবে।

বিবৃতিতে মিসরকে ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের কাছে মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বেশ প্রিয় ছিলেন। ট্রাম্প তাকে ‘সবচেয়ে প্রিয় স্বৈরশাসক’ বলতেন বলে শোনা যায়।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বাইডেন ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে মিসরকে

প্রকাশিত : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১