০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

পুলিশকে মানবিক হওয়ার আহ্বান আইজিপির

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে প্রতিটি পুলিশ সদস্যকে মানবিক পুলিশে পরিণত হতে হবে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্যারেড অব অনার-২০২১ এ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্যারেডে ৬টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৬ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) প্যারেডে অংশগ্রহণ করেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। আপনাদেরকে এমনভাবে উন্নত দেশের পুলিশের নেতৃত্ব দিতে হবে, যাতে চাকরি শেষে একটি উন্নত দেশের আধুনিক পুলিশ সদস্য হিসেবে আত্মতৃ‌প্তি নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন।

আইজিপি বলেন, আমরা পুলিশের প্রশিক্ষণ আরও প্রায়োগিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘হোম অব পুলিশ’ খ্যাত বাংলাদেশ পুলিশ

প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের অবস্থান আরামদায়ক করার জন্য আধুনিক ডরমেটরি নির্মাণ ছাড়াও একাডেমির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে পুলিশ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধে ১৩ হাজার পুলিশ অংশ নিয়ছিলেন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন ১ হাজার ২৬২ জন বীর সদস্য। এখনও তারা দেশের জন্য জীবন উৎসর্গ করছেন।

করোনাকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ত্যাগ ও মানবিক ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনা মোকাবিলায় দেশ ও জনগণের সেবায় পুলিশের ৮৫ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ সহস্রাধিক পুলিশ সদস্য। অতীত ও সাম্প্রতিক আত্মত্যাগে বলিয়ান হয়ে প্রতিটি পুলিশ সদস্যকে দেশ ও জনগণের সেবায় এগিয়ে যেতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

পুলিশকে মানবিক হওয়ার আহ্বান আইজিপির

প্রকাশিত : ০৯:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১