০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

না.গঞ্জে ককটেল ও অস্ত্রসহ ডাকাত আটক

  • এস কে মাসুদ
  • প্রকাশিত : ১২:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • 156

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল ও আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র?্যাব-১১-এর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্ততির সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪টি তাজা ককটেল ও তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিন দুপুরে র?্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। স্বর্ণের দোকান তাদের প্রধান টার্গেট।

পূর্ব প্রস্তুতি নিয়ে কোনো স্বর্ণের দোকানে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র দেখিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে। পরে স্বর্ণের দোকান থেকে যাবতীয় স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

না.গঞ্জে ককটেল ও অস্ত্রসহ ডাকাত আটক

প্রকাশিত : ১২:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১