০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ হত্যার ঘটনায় গ্রেফতার ১৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- জালাল মিয়া (৫২), আলাল মিয়া (৫০), দয়াল শাহ (৩৯), জামাল মিয়া (৪৮), মো. হোসেন মিয়া (৪৮), মাসুদুর রহমান (৩৫), মিজানুর রহমান (৫০), মো. আমির হোসেন (৫০), মঈন উদ্দিন ওরফে মনির মিয়া (৫০), মুহিন উদ্দিন (২৫), মো. কামাল মিয়া (৬০), রজব আলী (৭৫), শাহীন মিয়া (২০), মো. ডালিম মিয়া (৪০)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে। শুক্রবার সকালে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরের গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠি ও সরদার গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়।

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ হত্যার ঘটনায় গ্রেফতার ১৪

প্রকাশিত : ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১