০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

‘অপারেশন সুন্দরবন’র টিজার প্রকাশ (ভিডিও)

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে দস্যু মুক্ত করেছে। জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়ে যায়। সেসব কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। ইতিমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফক্লাবে ছবিটির টিজার প্রকাশ ও ওয়েব সাইট উন্মোচন অনুষ্ঠান হয়। ২০২০ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা করোনার কারণে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়।

ছবিটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এরআগে তিনি সুন্দরবনে র‍্যাবের কিছু দুঃসাহসিক কিছু অভিযান নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ ছবি নির্মাণ করেন। ‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

‘অপারেশন সুন্দরবন’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র‍্যাব কর্মকর্তার চরিত্রে আছেন। এজন্য দুজন র‍্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন বাঘ গবেষক হিসেবে। ছবিটিতে আরও আছেন রিয়াজ ও তাসকিন রহমান।

ছবিটি নিয়ে দীপংকর দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন মুভিটির মাধ্যমে র‌্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন। আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘অপারেশন সুন্দরবন’র টিজার প্রকাশ (ভিডিও)

প্রকাশিত : ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১