০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লাজিওকে উড়িয়ে কোয়ার্টারে এক পা বায়ার্নের

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:৫৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 48

ইতালিয়ান জায়ান্ট কিলার লাজিওকে রীতিমত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। লাজিওর মাটিতে অনুষ্ঠিত প্রথম লেগে ৪-১ গোলের জয় পেয়েছে তারা।

লাজিওর হয়ে জোয়াকিন কোরেয়া ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন। কিন্তু যতক্ষনে তিনি গোলটি করেছিলেন ততক্ষনে বায়ার্ন ৪-০ গোলে এগিয়েছিল।

ম্যাচের নবম মিনিটে লেভানদস্কি গোল করে এগিয়ে দেয় বায়ার্নকে। ২৪ মিনিটে মাসিয়ালা গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৪২ মিনিটে লিরয় সানে গোল করে ৩-০ করেন।

বিরতির পর ৪৭ মিনিটে লাজিওর তারকা অ্যাকেরবি আত্মঘাতী গোল করে বায়ার্নকে আরেকটু এগিয়ে দেন। ৪ গোল হজমের পর জোয়াকিন কোরেয়া একটি গোল পরিশোধ করেন যা কেবল হারের ব্যবধানটাই কমায়।

ট্যাগ :
জনপ্রিয়

লাজিওকে উড়িয়ে কোয়ার্টারে এক পা বায়ার্নের

প্রকাশিত : ০৯:৫৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১