০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা চেলসির

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উড়তে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে ইংলিশ জায়ান্ট চেলসি। রোমানিয়ার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাতলেটিকোকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে। কিন্তু করোনার কারণে কিছু নিয়মের পরিবর্তন হওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয় রোমানিয়াতে।

অ্যাতলেটিকোর বিপক্ষে এই ম্যাচে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরদ। ম্যাচের ৬৮ মিনিটে গোলটি করেন তিনি।

এই ম্যাচে চেলসি খেলেও বেশ দাপটের সঙ্গেই। ৬৪ শতাংশ বল দখলে রেখে খেলেছিল তারা। অ্যাতলেটিকোর আক্রমন ভাগের তারকারা চেলসির গোলপোস্ট লক্ষ্য করে কোন শটই নিতে পারেনি।

ট্যাগ :
জনপ্রিয়

অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা চেলসির

প্রকাশিত : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১