সাংবাদিকরা হলো সমাজের দর্পন ও জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমেই সু-সমাজ, ন্যায় বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব। যদি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকে। মির্জাগঞ্জে নবাগত ওসি মোঃ মহিব-বুল্লাহ্ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এক কথা বলেন। গত বুধবার সন্ধ্যার দিকে থানা প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত মির্জাগঞ্জ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এ সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দূর হবে। এছাড়াও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ প্রেস ক্লাবের এ্যাড. মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদ মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারসহ পটুয়াখালী বরগুনা জেলা এবং উপজেলা থেকে আগত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএই




















