০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বদরপুর গ্রাম নদী ভাঙন থেকে রক্ষায় কাজ করছে ‘বন্ধন’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • 247

বন্ধনের সভাপতি মোঃ মোশারফ হোসেন তালুকদারের নেতৃত্বে গ্রাম রক্ষার কাজ চলছে

বরিশালের হিজলার বদরপুর গ্রামকে নদী ভাঙন থেকে রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন ‘বন্ধন’। সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান তালুকদারের সহযোগিতায় তারা গাব গাছের ছোট ছোট গুড়ি (বল্লি) দিয়ে প্রায় হাফ কিলোমিটার জায়গা গ্রাম রক্ষার বাঁধ-এর শুভ উদ্ভোদন করেছেন সম্প্রতি।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধন-এর সভাপতি- মোঃ মোশারফ হোসেন তালুকদার, ব্যবসায়ী লুৎফর রহমান তালুকদার, বন্ধনের উপদেষ্টা ওবায়েদুর রহমান পিন্টু, মাওলানা মন্জুর কবির, বন্ধন-এর সমন্বয়ক নাজমুল হুদা, সহ সভাপতি-মোঃ দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোঃ জাকির হোসেন স্বপন.  সহ কার্যকরি পরিষদের সকল সদস্য ও এলাকার সাধারণ জনতা।

মহতি এই উদ্যোগ সম্পর্কে বন্ধন-এর সভাপতি মোঃ মোশারফ হোসেন তালুকদার বিজনেস বাংলাদেশকে বলেন, ‌‘অনানুষ্ঠানিক ভাবেও আমরা আমাদের গ্রামের জনগণের জন্য সেবা করে যাচ্ছি, তবে এবার সংগঠনের ব্যানারে আরো গুছানো ভাবে সেবার কাজ শুরু করেছি নদী থেকে এই গ্রামকে রক্ষার জন্য। গ্রামের মানুষের যে কোনো সমস্যা সমাধানে বন্ধন সবসময় কাজ করে যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বদরপুর গ্রাম নদী ভাঙন থেকে রক্ষায় কাজ করছে ‘বন্ধন’

প্রকাশিত : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১