ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বাস-ট্রাক সংর্ঘষে রাকিব হোসেন (২৩) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ছিলেন।
তিনি ফরিদপুরের শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম আল মামুন জানান, সকালে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী পিয়াজভর্তি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। নিহতের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল বলে তিনি জানান। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















