০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

একুশে পদক প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সংবর্ধনা

টাঙ্গাইলের গোপালপুরে একুশে পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সূতি বিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। তিনি বলেন, বহু গুণে গুণান্বিত একুশে পদক প্রাপ্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান এই নেতাকে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।
এসময় সংবর্ধিত অথিতি ফজলুর রহমান খান ফারুক বলেন, আপ্লুত হয়ে বলেন, আমার জীবনে এত গণমানুষের ভালবাসায় সংবর্ধিত হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, আনিসুর রহমান আনিস, যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা বাস-কোচ ও মিনিবাস সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

একুশে পদক প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সংবর্ধনা

প্রকাশিত : ০৮:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১