০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চকরিয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মিনিট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে মো. ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)। আহত মো. ফারুক (২০) রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. হোছনের ছেলে। আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নিহত ও আহত তিনজন বানিয়ারছড়া স্টেশনের একটি ওয়ার্কসপের কর্মচারী। শুক্রবার দোকান বন্ধ থাকায় তিন বন্ধু মিলে মোটর সাইকেল করে হারবাংয়ে বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির মিনিট্রাক তিন মোটরসাইকলে আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই জন। আহত একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মিনিট্রাক সহ চালক হেলপার পালিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

চকরিয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশিত : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১