ফ্রেঞ্চ লিগ ওয়ানে আজ রাতে মাঠে নামবে পিএসজি। ডিজনের বিপক্ষে এই ম্যাচে মুখোমুখি হবে তারা এবং ম্যাচটি হবে ডিজনের মাটিতে রাত ১০টায়।
বর্তমানে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলে তিনে থাকা পিএসজি এই ম্যাচে পাচ্ছেনা দলটির অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে। হলুদ কার্ডের জন্য এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি।
সর্বশেষ মোনাকোর বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছিলেন এমবাপ্পে। সব মিলিয়ে এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড এবং সেজন্য এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।


























