০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আমার ৭৫ বছর বয়স, আজ আছি কাল নেই: প্রধানমন্ত্রী

করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো ম্যাজিক নয়, আন্তরিকতা, দায়িত্ববোধ। এ জায়গা থেকে কাজ করেছি। এখানে আমার নয়, বাংলাদেশের জনগণের ম্যাজিক ছিল।

আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গণভবন প্রান্ত থেকে শেখ হাসিনা যুক্ত হয়ে একথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি অবশ্যই টিকা নেব। তবে দেশের মানুষকে আগে দিতে হবে। আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। যে কোনো সময় মারা যেতে পারি। একটা টার্গেট করা আছে, সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন যদি টিকা থাকে, তাহলে তখন টিকা নেব।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের উল্টো পথে যাত্রা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আবার উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপত্র তুলে দেন অর্থমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আমার ৭৫ বছর বয়স, আজ আছি কাল নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১