১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাজনগরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান আর নেই

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আছকির খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ২৬ ফেব্রæয়ারী শুক্রবার রাত পৌনে ১০টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…………..রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে ভূগছিলেন। আজ ২৭ ফেব্রæয়ারী শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল ও রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, ভ্রাতা-ভগ্নিসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আছকির খান স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে ভারতের কৈলাশহরে শেখ মনির অধীনে বিএলএফ মুজিব বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রশিক্ষণ নেন এবং ৪নং সেক্টরের কৈলাশহর সাবসেক্টরে লেফটেন্যান্ট ওয়াকিউজ্জামানের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ২৫ বছর রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রাজনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নিজ এলাকার শিক্ষা বিস্তারে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

রাজনগরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান আর নেই

প্রকাশিত : ০৭:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১