১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বিএনপির দুই নেতা।

আমন্ত্রণপত্র হস্তান্তর করা দুই নেতা হলেন- বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আগামী ১ মার্চ হোটেল লেকশোরে আয়োজিত স্বাধীনতার সুর্বণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওই দিন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি

প্রকাশিত : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১