১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নওগাঁয় দৃশ্যমান সোনালী মুকুলের আভা: আমের বাম্পার ফলনের সম্ভাবনা

আমের রাজধানী ক্ষ্যাত নওগাঁর পোরশায় আম বাগানগুলো থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আমগাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এরমধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যাস্ত মধু আহরণে। এত মুকুলের সমারোহ দেখে আম চাষীদের চোখে মুখর হাঁসির ঝিলিক। সোনালী স্বপ্নে যেন বিভোর হয়ে দিন পার করছেন আমের রাজধানী ক্ষ্যাত এ উপজেলার আমচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, এবার নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আমচাষ হচ্ছে। পোরশায় আম চাষ হচ্ছে ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিকটন। অর্থ্যাৎ উপজেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২৬ হাজার ৬০০ মেট্রিকটন।

এ বিষয়ে পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভালো। এখানকার চাষিরা সবাই বাণিজ্যিকভাবে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভালো হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন।
তিনি আরো বলেন, আবহাওয়া এখন পর্যন্ত ভালো রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এ বছর পোরশায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

নওগাঁয় দৃশ্যমান সোনালী মুকুলের আভা: আমের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১