০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কৈবল মাছ বদলে দেয় জেলের ভাগ্য

কখনো কখনো মাছও বদলে দেয় মানুষের ভাগ্য। যা ঘটেছে ভূপালের কপালে। এক মাছেই ভাগ্য খুলে গেছে ভূপালের। খুলনা নগরের রূপসা পাইকারি মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিলো ১৪০ কেজি ওজনের একটি কৈবল মাছ। রূপসা বাজারে মাছটি তুলে প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকান ভূপাল। তবে মাছটি ১ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ৯০ জন ব্যবসায়ী।

সোমবার দুপুরের দিকে মাছটি নিয়ে আসেন ভূপাল নামের এক জেলে। তিন দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তার জালে মাছটি ধরা পড়ে।

রূপসা বাজার সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার বলেন, সাধারণত বাজারে বড় মাছ এলে ব্যবসায়ীরা ভাগ করে কিনে নেন। এই মাছ কম পাওয়া যায় বলে মানুষের আগ্রহ বেশি। এ কারণে বেশি দাম দিয়ে হলেও তা বাড়ির জন্য কেনা হয়। তিনজন কয়েক ঘণ্টা ব্যয় করে মাছটি কেটে পরিষ্কার করে দিয়েছেন। বিশাল মাছটি দেখতে অনেকে জড়ো হয়েছিলেন।

ভূপাল বলেন, মাছটি জালে ধরা পড়ার পর বেশি দাম পাওয়ার আশায় সরাসরি খুলনায় নিয়ে আসেন। মাছটি পেয়ে তার ভাগ্য খুলে গেছে।

রূপসা পাইকারি মাছ বাজারের নেতা এস এম ইব্রাহিম খলিল বলেন, এত বড় মাছ সাধারণত কম দেখা যায়। কৈবল মাছ খেতে খুব সুস্বাদু। এর আগে ২০১৯ সালে ১৩০ কেজি ওজনের একটি কৈবল মাছ আনা হয়েছিলো। স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি এক হাজার টাকা দরে সেটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।

গত বছরের ১৬ জানুয়ারি খুলনা নগরের রূপসা মাছের আড়তে ১৩৭ কেজি ওজনের একটি কৈবল মাছ বিক্রির জন্য নেয়া হয়। পরে মাছটি নিজেরা খাওয়ার জন্য ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

কৈবল মাছ বদলে দেয় জেলের ভাগ্য

প্রকাশিত : ০৬:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১