ফ্রান্সের জায়ান্ট পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পে যে ইচ্ছার কথা জানিয়েছে সেটা আবার রিয়াল মাদ্রিদের জন্য দুশ্চিন্তার কারণই হতে পারে।
স্প্যানিশ গনমাধ্যম এএস জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পে এমন ক্লাবে যেতে চায় যেখানে তিনি লেফটউইংয়ে খেলতে পারবেন। আর সেই নিশ্চয়তা নিয়েই নতুন ক্লাবে যেতে চান।
কিলিয়ান এমবাপ্পে এখন খেলেন রাইট উইংয়ে। কারণ সেখানে লেফট উইংয়ে খেলার জন্য নেইমার আছেন। তাই চাইলেও সেখানে লেফটে এমবাপ্পের খেলা হচ্ছে না।
কিন্তু এমবাপ্পের এই চাওয়া রিয়ালের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। কেননা সেখানে আছে ভিনিসিয়াস জুনিয়র এবং আরেক অভিজ্ঞ তারকা হ্যাজার্ড। তাই এমবাপ্পেকে কেনার আগে রিয়ালের এই বিষয়েও চিন্তা করতে হবে।


























