০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

মানি লন্ডারিং আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এল কে চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। দিলদার হোসেন সেলিম বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা।

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১